1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

আদর্শ সমাজ গঠনে ইমামদের ভূমিকা অপরিসীম: রামপালে আলোচনা সভায় ড. শেখ ফরিদুল ইসলাম

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:

“আদর্শ সমাজ গঠনে ইমামদের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বাগেরহাটের রামপালে। বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টায় রামপাল মডেল মসজিদ মিলনায়তনে ইমাম, মোয়াজ্জিন ও ধর্মীয় প্রতিনিধিদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট-২ আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, “ইমামরা শুধু নামাজ পরিচালনা করেন না, তাঁরা সমাজে ন্যায়, নৈতিকতা ও আদর্শ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। মাদক ও অনৈতিকতার বিরুদ্ধে তাঁদের বলিষ্ঠ অবস্থান এখন সময়ের দাবি।”

বক্তারা বলেন, সমাজে ন্যায়বোধ, মানবিকতা ও নৈতিকতা প্রতিষ্ঠায় এবং মাদক ও সামাজিক অবক্ষয় রোধে ইমামদের ভূমিকা অপরিসীম। মসজিদের মিম্বর থেকে নিয়মিতভাবে সচেতনতা সৃষ্টি করলে সমাজ অনেকাংশে মাদকমুক্ত হতে পারে।

সভায় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইমাম সমাজের প্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া মাহফিলে জাতির শান্তি, কল্যাণ ও মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park