1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

বাংলাদেশে ৪০ শতাংশ নারী কোন না কোনভাবে নির্যাতনের শিকার হন। আইনের প্রয়োগ নিশ্চিত করা গেলে নারী নির্যাতন কমে আসবে। নারী নির্যাতন প্রতিরোধ পরিবার থেকে শুরু করতে হবে। নারী নির্যাতন বন্ধে পুরুষদের বেশি এগিয়ে আসতে হবে। সম্মিলিতভাবে নারী নির্যাতন প্রতিরোধ করতে হবে।

২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৪ উপলক্ষ্যে আলোচনাসভায় অতিথিরা এসব কথা বলেন। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের এবারের প্রতিপাদ্য ‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামূলক বিশ্ব গড়ি’।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) তাসলিমা আক্তার। মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক হাসনা হেনার সভাপতিত্বে¡ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) সুশান্ত সরকার, ডেপুটি সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন ও রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। অনুষ্ঠানে বেসরকারি উন্নয়ন সংস্থা এডাব এর সভাপতি এ্যাডভোকেট শামীমা সুলতানা শিলুসহ নারী সংগঠনের প্রতিনিধিরা বক্তৃতা করেন।

অতিথিরা আরও বলেন, নারীদের পেছনে রেখে বাংলাদেশ এগিয়ে যেতে পারে না। নারী নির্যাতন দেখলেই তা প্রতিরোধ করতে হবে। ছেলে মেয়েদের মধ্যে কোন পার্থক্য নেই। নারীদের নিজের পায়ে দাঁড়ানো প্রয়োজন। নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক প্রচার বাড়াতে হবে। আমাদের মেয়েদের মেধা ও মননে গড়ে তুলতে হবে। যার যার জায়গা থেকে কাজ করলে এর সুফল পাওয়া যাবে।

এর আগে খুলনা কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park