1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

আন্তর্জাতিক মহড়ায় অংশ নিতে ‘বানৌজা সমুদ্র জয়’-এর যাত্রা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

আগামী ৭ থেকে ১১ ফেব্রুয়ারি ২০২৫ পাকিস্তানের করাচিতে অনুষ্ঠিতব্য “EXERCISE AMAN-2025”-এ অংশগ্রহণের উদ্দেশ্যে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সমুদ্র জয়’ আজ রবিবার চট্টগ্রাম নৌবাহিনী জেটি ত্যাগ করেছে। জাহাজটি যাত্রা শুরুর সময় ঐতিহ্যবাহী নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল আনুষ্ঠানিক বাদ্যযন্ত্র পরিবেশন করে জাহাজটিকে বিদায় জানায়।

বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী। তিনি অংশগ্রহণকারী কর্মকর্তা ও নাবিকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে স্থানীয় নৌ কর্মকর্তাবৃন্দ ও নাবিকদের পরিবারবর্গও উপস্থিত ছিলেন।

“EXERCISE AMAN-2025” মহড়ায় বিশ্বের বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশেষজ্ঞ এবং নৌবাহিনীর জাহাজসমূহ অংশগ্রহণ করবে। ‘বানৌজা সমুদ্র জয়’-এর অধিনায়ক ক্যাপ্টেন মো. শাহরিয়ার আলমের নেতৃত্বে ৩৩ জন কর্মকর্তা, ৫৮ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা এবং ২৭৪ জন নৌ সদস্য আন্তর্জাতিক এ ফ্লিট রিভিউতে অংশ নেবেন।

বাংলাদেশ নৌবাহিনী এর আগে ২০০৭, ২০০৯ এবং ২০১৩ সালে এ মহড়ায় অংশগ্রহণ করে বিশ্ব দরবারে নিজেদের পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। এ বছরও অংশগ্রহণের মাধ্যমে বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক নৌ নিরাপত্তা নিশ্চিতকরণে অবদান রাখবে।

জাহাজটি পাকিস্তান গমনের পথে শ্রীলঙ্কার কলম্বো এবং মালদ্বীপের মালে বন্দরে শুভেচ্ছা সফর করবে। বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের আন্তর্জাতিক অংশগ্রহণ আঞ্চলিক সংহতি, সমুদ্রের নিরাপত্তা এবং বৈশ্বিক সহযোগিতার মাইলফলক হিসেবে বিবেচিত হয়ে আসছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park