1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

আন্তর্জাতিক মানসিক স্বাস্থ্য দিবসে বেলাবোতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে দিনব্যাপী কাউন্সেলিং

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শাহিনুর আক্তার নরসিংদী প্রতিনিধি

আন্তর্জাতিক মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে নরসিংদীর বেলাবো উপজেলার ধুকুন্দি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে দিনব্যাপী কাউন্সেলিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিনটি ধাপে এই কার্যক্রমের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব)।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান মনির এর সভাপতিত্বে এবং এম.এম. আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসনাইন সবিহ নায়ক। বিশেষ অতিথি ছিলেন বেলাবো উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ভূপতি রঞ্জন সূত্রধর।

প্রথম সেশনে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থী, দ্বিতীয় সেশনে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ২৪ জন অভিভাবক এবং শেষ সেশনে বিকেল ২টা থেকে ৪টা পর্যন্ত ২৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

তিনটি সেশনে মানসিক স্বাস্থ্য, আত্মসম্মান, পারিবারিক বোঝাপড়া, শিক্ষার্থী-শিক্ষক সম্পর্ক ও ইতিবাচক চিন্তাধারাসহ নানা বিষয়ে কাউন্সেলিং পরিচালনা করেন বিশিষ্ট কাউন্সেলর, কনসালটেন্ট সাইকোথেরাপিস্ট ও প্রশিক্ষক মোহাম্মদ মকসুদ মালেক।

অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারে মানসিক স্বাস্থ্যের ইতিবাচক চর্চা বাড়াবে। প্রথমবারের মতো এমন কার্যক্রম আয়োজন করায় তাঁরা ভাব বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park