1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে বাংলাদেশি সাংবাদিক মো. আল মাসুম খান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৪৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

ঢাকা, ১৯ জুন ২০২৫:

বাংলাদেশি সাংবাদিক মো. আল মাসুম খান আন্তর্জাতিক অনলাইন সাংবাদিকদের সংগঠন নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (NPJA)-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। এই নিয়োগের মাধ্যমে তিনি বাংলাদেশ থেকে মনোনীত একমাত্র সাংবাদিক হিসেবে আন্তর্জাতিক এ সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বে যুক্ত হলেন, যা দেশের গণমাধ্যম অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন।

প্রসঙ্গত, ২০২৫ সালের ৪ মে যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্য সরকার NPJA-কে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। এর ফলে সংগঠনটি আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি বৈধ ও গ্রহণযোগ্য সাংবাদিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠা পায়।

NPJA গঠিত হয় ২০১০ সালের ৩ মে—বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে—যুক্তরাষ্ট্রে প্রবাসী একদল অনলাইন সাংবাদিকের উদ্যোগে। সংগঠনটির মূল লক্ষ্য হলো বিশ্বব্যাপী অনলাইন সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন, প্রশিক্ষণ প্রদান এবং তথ্যপ্রবাহের বৈশ্বিক নীতিমালা অনুসরণে উৎসাহিত করা।

নতুন দায়িত্বপ্রাপ্ত মো. আল মাসুম খান এক প্রতিক্রিয়ায় বলেন, “এই আন্তর্জাতিক দায়িত্ব পাওয়া আমার জন্য এক গর্বের বিষয়। এটি শুধু আমার নয়, বরং বাংলাদেশের সাংবাদিকদের জন্যও একটি সম্মানের বিষয়। সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে আমি কাজ করে যাব। এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য সংগঠনের সভাপতির প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

উল্লেখ্য, মো. আল মাসুম খান একজন অভিজ্ঞ গণমাধ্যমকর্মী হিসেবে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা, মানবাধিকার ও গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তার এই আন্তর্জাতিক পদোন্নতি বাংলাদেশের সাংবাদিক সমাজের জন্য একটি গৌরবজনক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park