1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

আবদুল হামিদের দেশত্যাগ ইস্যুতে কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৩০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজাম উদ্দীন, কিশোরগঞ্জ প্রতিনিধি:

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের চিকিৎসার জন্য থাইল্যান্ডে দেশত্যাগের ঘটনায় উদ্ভূত পরিস্থিতি ঘিরে কিশোরগঞ্জের পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে। এ নিয়ে পুলিশের সদর দপ্তর থেকে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে, যার প্রধান করা হয়েছে অতিরিক্ত আইজিকে (প্রশাসন)।

বৃহস্পতিবার (৮ মে) রাতে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসপি প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হয়। তাকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এর আগে, একই ঘটনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন শাখার অতিরিক্ত পুলিশ সুপার, কিশোরগঞ্জ সদর থানায় দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তা ও একটি গোয়েন্দা সংস্থার (এসবি) কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগকে কেন্দ্র করে বিভিন্ন ছাত্রসংগঠন বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। অনেকেই এই ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন। জনমত ও পরিস্থিতির আলোকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

প্রসঙ্গত, মো. আবদুল হামিদ বুধবার রাতে চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান। তিনি কয়েক সপ্তাহ ধরে অসুস্থ থাকায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসকদের পরামর্শে তিনি উন্নত চিকিৎসার জন্য বিদেশে যান।

মো. আবদুল হামিদ ২০১৩ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কিশোরগঞ্জ-৪ আসন থেকে বহুবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং এলাকার জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park