1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

আমলাবো ইউপি নির্বাচনে আলোচনায় শাহিন মোল্লা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শাহিনুর আক্তার, নরসিংদী প্রতিনিধি

আসন্ন বেলাবো উপজেলার আমলাবো ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় ভোটার ও রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা ও হিসাব-নিকাশ। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের গণসংযোগ ও প্রচারণায় ইতোমধ্যে সরব হয়ে উঠেছে ইউনিয়নের বিভিন্ন এলাকা। এর মধ্যে তরুণ সমাজসেবক ও আমলাবো ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন মোল্লার নামও আলোচনায় উঠে এসেছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও চায়ের আড্ডায় সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে। এসব আলোচনায় শাহিন মোল্লাকে ঘিরে তরুণদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আগ্রহ রয়েছে বলে দাবি তাঁর সমর্থকদের।

স্থানীয় ভোটারদের ভাষ্য, শাহিন মোল্লা দীর্ঘদিন ধরে আমলাবো ইউনিয়নের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। করোনাকালীন সংকটসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন বলেও স্থানীয়রা জানান। তরুণদের মধ্যে তাঁর জনপ্রিয়তার পাশাপাশি বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধাশীল ও নমনীয় আচরণ তাঁকে অনেকের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে বলে তাঁদের অভিমত।

এলাকার কয়েকজন প্রবীণ নাগরিক বলেন, আমলাবো ইউনিয়নের উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার, মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশ নিশ্চিত করতে দক্ষ, সৎ ও দায়িত্বশীল নেতৃত্ব প্রয়োজন। তাঁদের মতে, তরুণ ও উদ্যমী নেতৃত্ব হিসেবে শাহিন মোল্লাকে ঘিরে স্থানীয়দের মধ্যে পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছে।

নির্বাচনী প্রস্তুতি ও প্রার্থিতার বিষয়ে শাহিন মোল্লা বলেন, “আমি পদের লোভে নয়, বরং আমলাবো ইউনিয়নের অবহেলিত ও মেহনতি মানুষের সেবা করতেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ইউনিয়নবাসী যদি আমাকে সুযোগ দেন, তবে আমলাবো ইউনিয়নকে একটি মডেল ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো, যেখানে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে।”

নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ার সঙ্গে সঙ্গে আমলাবো ইউনিয়নের ভোটারদের মধ্যেও আগ্রহ বাড়ছে। তবে শেষ পর্যন্ত ভোটের মাঠে কার অবস্থান কতটা শক্তিশালী হবে, তা নির্ভর করবে প্রার্থীদের সাংগঠনিক তৎপরতা, জনসম্পৃক্ততা এবং ভোটারদের সিদ্ধান্তের ওপর।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park