1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন এপিপি কাজী জিয়াউর রহমান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো: আজিজুর বিশ্বাস, স্টাফ রিপোর্টার

নড়াইল জেলা ও দায়রা জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট কাজী জিয়াউর রহমান লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।

সোমবার (৩ মার্চ) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের বিদ্যালয় পরিদর্শক ডক্টর কামরুজ্জামান স্বাক্ষরিত পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।

কমিটিতে আরও তিনজন সদস্য রয়েছেন—সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার কুন্ডু, অভিভাবক সদস্য তানজিরা খাতুন এবং সাধারণ শিক্ষক সদস্য মনজুরুল হক।

কাজী জিয়াউর রহমান (পিকুল) লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের কৃতি সন্তান। তিনি খুলনার সরকারি বিএল কলেজ থেকে এমএ এবং ঢাকাস্থ বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ২০১৮ সালে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতে আইন পেশায় যুক্ত হন এবং ২০২৪ সালের ৫ নভেম্বর এপিপি হিসেবে নিযুক্ত হন।

১৯৭২ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষ কাজী জিয়াউর রহমানকে অভিনন্দন জানিয়েছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park