1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

আমার দেশ পত্রিকার সম্পাদকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে সকল প্রকার মিথ্যা মামলা ও ক্ষতিপূরণের দাবিতে খুলনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

৭ সেপ্টেম্বর সকালে ১০ টায় খুলনা প্রেস ক্লাবে কর্মরত সাংবাদিকরা এ মানববন্ধন পালন করে। মানববন্ধনে সভাপতিত্ব করেন আমার দেশ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান শামুল হক শাওন।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপি’র আহবায়ক এড. এস এম শফিকুল আলম মনা। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন, মহানগর জামায়াতের সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মোঃ আনিসুজ্জামান, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম, বিএফইউজে’র সাবেক সহ-সভাপতি আবু তৈয়ব ও মোঃ রাশিদুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের খুলনার সদস্য সচিব প্রফেসর ডাঃ সেখ মোঃ আখতার উজ জামান, বাংলাদেশ ল’ইয়াস কাউন্সিলের কেন্দ্রীয় সহ-সভাপতি এড. শাহ আলম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহানগর আহবায়ক ডাঃ প্রদীপ দেবনাথ, ড্যাব নেতা ডাঃ আবু জাফর সালেহ মোঃ পলাশ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এড. মাহফুজুর রহমান মফিজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনার প্রতিনিধি আহমেদ হামীম রাহাত।

এ সময় বক্তারা বলেন, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে ১২৮টি মামলা এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে করা হয়। দ্রুত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও ক্ষতিপূরণের দাবি করেন তারা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park