1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

আমি নেতা হতে আসি নি-আমি মহেশপুর ইউনিয়নে কখনো নেতা হতে আসতে চাই না – বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম। 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ১২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপি’র বর্ধিত সভা ২৪ জানুয়ারি বিকাল পাঁচটার সময় হোগলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।কাশিয়ানী উপজেলা ছাত্র দলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল এর সঞ্চালনায় এবং ৬ নং ওয়ার্ড বিএনপির মহাসিন মোল্লার সভাপতিত্বে উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ সাংগাঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক হিরো মৃধা,দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক নাজমুল কাজী,মহেশপুর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক শাহাদাত চৌধুরী, সদস্য সচিব কামরুল ইসলাম,গোপালগঞ্জ জেলা শ্রমিক দলের আহ্বায়ক মতিউর রহমান রনি , গোপালগঞ্জ জেলা সদর উপজেলা বিএনপি সভাপতি সিকদার লেলিন, গোপালগঞ্জ জেলা ছাত্র দলের সভাপতি পলাশ,স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক হিরা, কাশিয়ানী উপজেলা যুবদলের আহ্বায়ক মুন্সি এনামুল হক সিমুল,কাশিয়ানী উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম পাবেল।উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, সাধারন সম্পাদক সুজাঊদ্দিন অপু,সহ কাশিয়ানী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন আমাদের গোপালগঞ্জে কখনো নিরপেক্ষ নির্বাচন হয় নাই।আমাদের প্রিয় নেত্রী গনতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়ে সংসদীয় গনতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বিগত সরকার তাদের অপকর্মের জন্য পালিয়ে বেড়াচ্ছেন। আমি আমার মহেশপুর ইউনিয়নকে সকল বিতর্কের বাইরে রাখতে চাই। আমাদের সামনে তারেক রহমান যে ৩১ দফার বাস্তবায়নের জন্য আহ্বান জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park