1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

আমেরিকান-বাংলাদেশি টেক কোয়ালিশন (BATC) গঠন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক

বিশ্বব্যাপী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ও আইটি খাতের ব্যাপক প্রসারের সঙ্গে তাল মিলিয়ে আমেরিকার বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করা বাংলাদেশি বংশোদ্ভূত প্রযুক্তিবিদরা এবার বাংলাদেশের সম্ভাবনাকে আরও বিস্তৃত পরিসরে উন্মোচনের উদ্যোগ নিয়েছেন। এই লক্ষ্যকে সামনে রেখে আমেরিকান-বাংলাদেশি টেক কোয়ালিশন (BATC) নামে একটি নতুন আইটি সংগঠন গঠন করা হয়েছে।

সংগঠনটি প্রতিষ্ঠা করেছেন গ্লোবাল ফিন্যান্সিয়াল কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ও হেড অব নেটওয়ার্ক আইটি বিশেষজ্ঞ মিজান চৌধুরী এবং আইডাটাকোর ইমফোটেকের সিইও ও নিউইয়র্ক বোর্ড অব এডুকেশনের সিনিয়র আইটি বিশেষজ্ঞ আহমেদ সোহেল।

গত ৫ ফেব্রুয়ারি নিউইয়র্কের জামাইকায় মেহমান রেস্টুরেন্টে আয়োজিত এক সাধারণ সভায় সংগঠনের কার্যকরী কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির নেতৃত্ব:

প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট: মিজান চৌধুরী

প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক: আহমেদ সোহেল

সিনিয়র সহ-সভাপতি: ড. মোহাম্মদ শফি চৌধুরী

সহ-সভাপতি: মাহফুজ রহমান, রায়ান তাজ

যুগ্ম সম্পাদক: রাশেদুল আলম রিমেল, সাদাত হোসেন

কোষাধ্যক্ষ: তোরিকুল ইসলাম

সহকারী কোষাধ্যক্ষ: জসিম উদ্দিন

সংগঠনিক সম্পাদক: মাহমুদুল হাসান

প্রকল্প ব্যবস্থাপক: রাব্বি আরমান

মিডিয়া ও প্রচার সম্পাদক: মো. আজাদ

সদস্যপদ বিষয়ক চেয়ারম্যান: আসাদুজ্জামান চৌধুরী

কার্যনির্বাহী সদস্য: সংগীত সাহা, আনিসুর রহমান, মো. সামদানি, মো. আব্দুল করিম

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক আহমেদ সোহেল, এবং সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মিজান চৌধুরী।

BATC-এর লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা

এই সংগঠনের মূল লক্ষ্য বাংলাদেশি-আমেরিকান আইটি বিশেষজ্ঞদের মধ্যে সংযোগ তৈরি করা, যেখানে তারা সহযোগিতা, মেন্টরশিপ এবং অভিজ্ঞতা বিনিময় করতে পারবেন।

সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে:

বাংলাদেশি ও আমেরিকান প্রযুক্তিবিদদের জন্য আইটি ওয়ার্কশপ আয়োজন, স্টার্টআপ ও উদ্যোক্তাদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে তারা নিজেদের আইডিয়া উপস্থাপন ও বিশেষজ্ঞদের মতামত নিতে পারবেন, আইটি খাতে চাকরির বিজ্ঞপ্তি, প্রশিক্ষণ সেশন ও নেতৃত্ব উন্নয়ন কর্মসূচি পরিচালনা

বাংলাদেশি-আমেরিকানদের আইটি খাতে উৎসাহিত করতে বিনামূল্যে পরামর্শ ও গাইডলাইন প্রদান। সংগঠনটি বাংলাদেশি তরুণদের প্রযুক্তি খাতে দক্ষ করে গড়ে তুলতে কাজ করবে বলে জানিয়েছেন নবনির্বাচিত নেতারা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park