1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

আরজেএফ অর্থ সচিব ফারুকুল ইসলামের স্মরণে নড়াইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নড়াইল প্রতিনিধি :

রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর অর্থ সচিব ফারুকুল ইসলাম স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বিকেলে নড়াইল শহরের ধোপাখোলা কপি হাউসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফারুকুল ইসলামের কর্মময় জীবন ও অবদান নিয়ে আয়োজিত এ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের মহাসচিব মো. সেকেন্দার আলম শেখ।

সভায় সভাপতিত্ব করেন আরজেএফ সিনিয়র যুগ্ম মহাসচিব ও নড়াইল জেলা শাখার সভাপতি সাজ্জাদ আলম খান সজল। অনুষ্ঠানটি পরিচালনা করেন আরজেএফ স্থায়ী পরিষদের সদস্য উজ্জ্বল খান।

স্মরণসভায় বক্তৃতা করেন— আরজেএফ সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, বাসস নড়াইল জেলা প্রতিনিধি সুলতান মাহমুদ, এশিয়ান টিভির নড়াইল প্রতিনিধি কাজী আশরাফ হোসেন, আরজেএফ জেলা আইন উপদেষ্টা অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম, আইন সম্পাদক অ্যাডভোকেট রাকিব হাসান, সাধারণ সম্পাদক স্বপণ কুমার দাস, সাংস্কৃতিক সম্পাদক এনামুল হক, সহ-সাহিত্য সম্পাদক মামুন মোল্লা, যুগ্ম সম্পাদক সুলতান মোল্লা, গণযোগাযোগ সম্পাদক সুমন চক্রবর্তী এবং আন্তর্জাতিক সম্পাদক মিলন মল্লিক।

আলোচকরা বলেন, ফারুকুল ইসলাম ছিলেন একজন নিষ্ঠাবান ও নির্লোভ সাংবাদিক। সংগঠনের অর্থ সচিব হিসেবে তিনি সততা ও পেশাদারিত্বের দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তার শূন্যতা অপূরণীয় বলে মন্তব্য করেন উপস্থিত নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আরজেএফ সহ-ধর্ম বিষয়ক সম্পাদক উলফাত শেখ। স্মরণসভায় ফারুকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী ও আরজেএফ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park