1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

আলহাজ্ব সারোয়ার খান কলেজে নবীন বরণ অনুষ্ঠিত 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার

আজ( মঙ্গলবার) সকাল ১১ টার দিকে দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী আলহাজ্ব সারোয়ার খান কলেজে ২০২৪ সালের একাদশ, স্নাতক ও স্নাতক সম্মান শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আলতাফ হোসেন। প্রধান অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কলেজের বিদ্যেৎসাহী সদস্য মোঃ সাইফুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি আরিফুল, বিশেষ অতিথি মোঃ: সাইফুর রহমান, কলেজের প্রতিষ্ঠা কালীন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মনিরুল হক বাবুল, সহকারী অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম, দিঘলিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গাজী মনিরুল ইসলাম প্রমুখ। অধ্যক্ষ, অতিথি ও শিক্ষক বৃন্দ নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন -আজকে যে সব তরুণ শিক্ষার্থী রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রকৃত জ্ঞান আহরণ করে তাদের দেশ সেবায় আত্মনিয়োগ করতে হবে।

বিশেষ অতিথি মোঃ সাইফুর রহমান বলেন, তরুণদের হাতেই যে বাংলাদেশ নিরাপদ তা বারবার প্রমাণ হয়েছে। তাই যোগ্য নেতৃত্বের জন্য শিক্ষার বিকল্প নাই। তরুনদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park