1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

আলীকদমে যৌথ অভিযানে ১,৩৫০ পিস ইয়াবাসহ আটক ২

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বান্দরবান প্রতিনিধি শাহাদাত হোসেন বাপ্পি

আলীকদম উপজেলায় সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কানামেম্বার চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, আলীকদম জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত তল্লাশির সময় একটি সন্দেহভাজন স্থানীয় যানবাহন (চাঁদের গাড়ি) থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় গাড়ি থেকে ১ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৫ হাজার টাকা।

এ ঘটনায় উম ইয়ং ম্রো (পিতা: লায়রু মুরং, গ্রাম: হেডম্যান পাড়া, গজানিয়া বাজার, নাইক্ষ্যংছড়ি) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, চট্টগ্রাম থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে আলীকদম বাজার এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিলেন।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে আলীকদম বাজারের ‘৯৭ ক্যান্টিন মোড়’ এলাকায় সেনা জোন ও আলীকদম থানা পুলিশের সমন্বয়ে আরও একটি অভিযান চালানো হয়। এতে মাদক ব্যবসার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত মেনরাই ম্রো (গ্রাম: রেংপুং হেডম্যান পাড়া, আলীকদম) আটক হন। এ সময় তার কাছ থেকে মাদক লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট নগদ অর্থও উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামতসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

আলীকদম জোন কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্তবর্তী ও দুর্গম এলাকায় মাদক পাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় জনগণকে সচেতন থাকার পাশাপাশি সন্দেহজনক যেকোনো তথ্য প্রশাসনকে জানাতে আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park