1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আরিফুজ্জামান সাগর বিশেষ প্রতিনিধি 

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, ঈদকে কেন্দ্র করে জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান। সভায় ঈদকে সামনে রেখে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ, সড়ক-মহাসড়কে যানজট নিরসন এবং কোরবানির পশুর হাটের নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদের আগে ও পরে মোট ১৪ দিন পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশ হেডকোয়ার্টার্সে বিশেষ মনিটরিং সেল চালু থাকবে। পাশাপাশি বাংলাদেশ পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার, কোস্টগার্ড ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।

তিনি আরও বলেন, এবার সারাদেশে ৪ হাজার ২৫৯টি পশুর হাট ইজারা দেওয়া হয়েছে। এসব হাটে পর্যাপ্ত নিরাপত্তা, আলোকসজ্জা, সিসিটিভি ক্যামেরা এবং জালনোট শনাক্তে ব্যাংক বুথ স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। হাটে আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত আনসার সদস্যও মোতায়েন করা হবে।

সড়ক ও নৌপথে পশুবাহী যানবাহনে চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করবে এবং সিভিল ড্রেসে গোয়েন্দা নজরদারি থাকবে। একই সঙ্গে চামড়া পাচার রোধে সীমান্ত এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ নিশ্চিত করতে বিজিএমইএ, বিকেএমইএ এবং বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের নেওয়া পদক্ষেপের ফলে দেশবাসী শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে পারবেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park