1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবুল হাসান মুসাল্লীর বিজয় নিশ্চিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ আবুল হাসান মুসাল্লীর বিজয় নিশ্চিত করতে আজ শুক্রবার তেরখাদা উপজেলার মুক্তিযুদ্ধা কমপ্লেক্স ভবনে এক মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ করা হয়।

 

এ্যাড. আহমেদ উল্লাহ পিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, অবঃ অতিরিক্ত সচিব মোঃ গাউস। বিশেষ অতিথির বক্তৃতা করেন, অবঃ বিভাগীয় বন কর্মকর্তা শেখ এহিউল ইসলাম, অবঃ কাস্টমস সহকারী কমিশনার আব্দুল্যা আল মাহমদ সাবু মোল্যা, বীর মুক্তিযোদ্ধা মোল্যা লিয়াকত আলী, মোঃ বদরুল আলম বাদশা, সাবেক ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের, আওয়ামী লীগ নেতা ও চেয়ারম্যান এস এম দীন ইসলাম, মোঃ সওকাত মুসাল্লী,অবঃ খাদ্য কমকর্তা মোঃ মিজানুর রহমান, অবঃ ব্যবস্থাপক মোল্যা আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে মোঃ আবুজর ইসলাম, মাস্টার ঈমান উদ্দিন, মোঃ গাউস শেখ, অরবিন্দ প্রসাদ সাহা, এস কে নুরুল ইসলাম দিশারী ও উকিল উদ্দিন লস্কার।

 

বীর মুক্তিযোদ্ধা মোঃ বোরহান উদ্দিন আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ জনাব আলী শেখ, আওয়ামী লীগ নেতা মোঃ শাহ আলম, যুবনেতা মোঃ আলমগীর ফকির, সাবেক কৃষকলীগ নেতা মোঃ তরিকুল ইসলাম ঝিলু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোঃ কায়নাত সভায় বক্তারা আবুল হাসান মুসাল্লীর বিজয় ছিনিয়ে আনতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। পরে তেরখাদা বাজার আবুল হাসান মুসাল্লীর পক্ষে লিফলেট বিতরণ করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park