
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশী হিরু ভাই।
হাবিবুর রহমান স্টাফ রিপোর্টার
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে রুপসা উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে সকল জনগনের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবক ২নং শ্রীফলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হিরন আহম্মেদ হিরু।
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানবিক নেতা দল মত নির্বিশেষে সকল মানুষের আস্থা ও ভালবাসার ব্যক্তিত্ব মোঃ হিরন আহম্মেদ হিরু ভাই বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা সরকারের ব্যাপক উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন মানুষের জীবন যাত্রার মান উন্নত হয়েছে, দেশে উন্নয়নের জোয়ার বইছে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা গর্ভকালিন ভাতা, বয়স্ক ভাতা সহ বিভিন্ন ভাবেই দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করেছেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না। তাইতো এদেশের মানুষ আবারও জননেত্রী শেখ হাসিনা সরকারকেই ভোট দিয়ে ক্ষমতায় এনেছেন।
তিনি আরও বলেন আমি রুপসার ছেলে আমি যদি রূপসা উপজেলার প্রতিনিধিত্ব করতে পারি,জনগন যদি আমাকে সুযোগ দেন তাহলে আমি রুপসা উপজেলার মানুষের জন্য কাজ করতে চাই এবং জনগণের সেবক হিসাবে পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করাব অঙ্গিকার করছি।
এলাকার জনগনের উদ্যেশে তিনি বলেন, আমি সর্বসাধারণের সেবক হতে চাই। সকল সামাজিক সমস্যা দূরীকরণে সর্বদা জনগণের পাশে থাকবো। আমি কথার মাধ্যমে নয়, আমার কাজের মাধ্যমে এলাকার জণগণের সেবা করার প্রয়াস নিয়ে এগিয়ে যাব ইনশাআল্লাহ।
তিনি রুপসা দুই নং শ্রীফলতলা ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক ছিলেন। ছাত্র জীবন থেকেই নেতৃত্বের সকল গুনের অধিকারি মানবিক এই নেতা ছাত্র জীবন থেকেই জনগনের সেবা করে আসছেন।
করোনা মহামারির সময় এলাকার মানুষের মাঝে খাদ্য সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরন করেছেন, শীত কালে দরিদ্র ও অসহায় মানুষদের কম্বল বিতরনসহ নানা দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়িয়েছেন মানবিক নেতা হিরু ভাই।
রুপসা এলাকার উন্নয়নের স্বার্থে একজন মানবিক ব্যক্তি হিসেবে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে রুপসা উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে উপজেলার সকল জনগনের দোয়া, সমর্থন ও প্রত্যাশা কামনা করেন হিরন আহম্মেদ হিরু ভাই।