1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

আসন্ন কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে নিজ ইউনিয়নের নেতাকর্মীদের সমর্থন নিয়ে প্রার্থী হলেন নাজমুল হক প্রিন্স

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ হাচিবুর রহমান বিশেষ প্রতিনিধি

 

নড়াইলে আসন্ন কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে নিজ ইউনিয়ন সালামাবাদ ইউনিয়নের নেতাকর্মি ও ভোটারদের সমর্থন নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী হিসাবে ঘোষনা দিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও সালামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম নাজমুল হক প্রিন্স।

 

সোমবার (৪ মার্চ) বিকেলে ইউনিয়নবাসীর আয়োজনে জোকা-বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় ইউনিয়নের সর্বস্তরের জনগণের সম্মতিতে এ ঘোষনা দেন তিনি।

 

শরীফ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান মোঃ ইব্রাহিম শেখ,সালামাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোল্যা মাহাবুবুর রহমান মাহি, সাবেক চেয়ারম্যান এফ এম শামীম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জামাল হোসেন জন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এফ এম সোহাগ, উপজেলা যুব মহিলালীগের সভাপতি ববিতা বেগম, এমপির ব্যক্তিগত সহকারী হিরাজুল ইসলাম হীরাসহ ইউনিয়নের সকল ওয়ার্ড সদস্য ও প্রতিটি গ্রাম থেকে আসা গন্যমান্য ব্যক্তিবর্গ।

 

বক্তারা বলেন, উপজেলার উন্নয়নে এস এম নাজমুল হক প্রিন্স একজন যোগ্য প্রার্থী। ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী প্রার্থী হিসাবে নাজমুল হকের পাশে থাকলে জয় সুনিশ্চিত বলে তার মন্তব্য করেন। এ ছাড়া এ বিষয়ে ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিরা জাতীয় সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তির সাথেও কথা বলবেন বলে জানান। এ সময় ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা সকল শ্রেণীপেশার মানুষ বক্তাদের সাথে একাত্মতা পোষন করে বিজয়ের স্লোগানে সভাস্থল মুখরিত করে তোলে। চেয়ারম্যান প্রার্থী নাজমুল হক প্রিন্স বলেন, ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী পাশে থাকলে আমাদের জয় সুনিশ্চিত।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park