1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

আসন্ন বড়দিন ২০২৫ উপলক্ষে ঝিনাইদহে খ্রিস্টান নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

আসন্ন বড়দিন ২০২৫ উদযাপন উপলক্ষে ঝিনাইদহ জেলা পুলিশের উদ্যোগে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ ডিসেম্বর ২০২৫) ঝিনাইদহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জনাব মো. মাহফুজ আফজাল, পুলিশ সুপার, ঝিনাইদহ। এতে বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় পুলিশ সুপার খ্রিস্টান নেতৃবৃন্দের কাছ থেকে বড়দিন উদযাপনকে কেন্দ্র করে বিভিন্ন সুবিধা ও অসুবিধার বিষয় মনোযোগসহকারে শোনেন এবং উদ্ভূত সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, ধর্মীয় উৎসব যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়—সে লক্ষ্যে ঝিনাইদহ জেলা পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। বড়দিন উপলক্ষে জেলা পুলিশের একাধিক টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে এবং যেকোনো প্রয়োজনে দ্রুত সহায়তা প্রদান করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন জনাব মো. মোশফেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস); জনাব মো. মাহফুজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, ঝিনাইদহ সার্কেল; জনাব মো. সায়েম ইউসুফ, অতিরিক্ত পুলিশ সুপার, কোটচাঁদপুর সার্কেল; জনাব মো. আখতারুজ্জামান, সহকারী পুলিশ সুপার, শৈলকুপা সার্কেল; জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সাইবার ক্রাইম ইউনিটসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।

সভায় খ্রিস্টান নেতৃবৃন্দ বড়দিন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের উদ্যোগকে স্বাগত জানান এবং আইনশৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park