1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

আহতদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী: জুলাই গণঅভ্যুত্থানের আহতদের সম্মানে ইফতার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ঢাকা, ২৩ মার্চ: জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীদের সম্মানে বাংলাদেশ সেনাবাহিনী আজ সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে ইফতার ও নৈশভোজের আয়োজন করে। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত থেকে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এসময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালক এবং বেসামরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আহতদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।

জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে আহত ৪,২১৫ জনকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এর মধ্যে ৯৮৯ জনের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে ৩৯ জন ঢাকার সিএমএইচ-এ চিকিৎসাধীন রয়েছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park