1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ইঞ্জিনচালিত ভ্যানচালকের ছিন্ন-বিচ্ছিন্ন লাশ উদ্ধার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

খুলনা জেলার ডুমুরিয়া থানার চুকনগর বাজারের পালপাড়া হাতিপোতা কাসেমুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার পাশে একটি বাগানের ভিতর ঝোপের মধ্যে অজ্ঞাত এক ছিন্ন-বিচ্ছিন্ন লাশ দেখতে পেয়ে স্থানীয়রা ডুমুরিয়া থানায় খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছানো পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় লাশের মাথা ও শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠায়।

লাশের কাছে পাওয়া লুঙ্গি, মোবাইল, শার্ট ও জুতা দেখে পুলিশ ইসমাইল হোসেন সরদার নামে একজনকে সনাক্ত করে, যিনি ডুমুরিয়ার নরনিয়া গ্রামের বাসিন্দা। ইসমাইল গাজী ছিলেন একজন ইঞ্জিনচালিত ভ্যানচালক। তাঁর বাবা মোঃ রেজাউল হোসেন সরদার জানিয়েছেন, ১ আগস্ট মোঃ শাহিনুর রহমান নামের এক ব্যক্তি সাতক্ষীরায় ইসমাইল গাজীকে ইঞ্জিনচালিত ভ্যানে ভাড়া নিয়ে যান এবং তারপর থেকে ইসমাইলের কোনও খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনার পর ইসমাইল গাজীর বাবা ডুমুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

বর্তমানে এ ঘটনার ব্যাপারে ডুমুরিয়া থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park