1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ইটভাটা বন্ধের প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ সমাবেশ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো. নুরতাজুল ইসলাম, বিশেষ প্রতিনিধি

নড়াইলে ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা, ভাটা ভাঙচুর ও ভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় নড়াইল শিল্পকলা একাডেমি চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, ইটভাটা শিল্পে প্রায় ৫০ লক্ষ শ্রমিক কর্মরত রয়েছেন, যা প্রায় ২ কোটি মানুষের জীবন-জীবিকার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। ইটভাটা বন্ধ হলে এই বিশাল জনগোষ্ঠী বেকার হয়ে পড়বে। এছাড়া, প্রতিটি ইটভাটার বিপরীতে গড়ে ১ কোটি টাকারও বেশি ব্যাংক ঋণ রয়েছে, যা প্রায় ৮ হাজার কোটি টাকার সমপরিমাণ। যদি ইটভাটাগুলো বন্ধ হয়ে যায়, তাহলে এসব ঋণ অনাদায়ী থেকে যাবে। পাশাপাশি ইটভাটা শিল্প থেকে সরকার প্রতি বছর হাজার হাজার কোটি টাকা রাজস্ব পেয়ে থাকে।

সমাবেশে বক্তব্য দেন ইটভাটা মালিক সমিতির সভাপতি এম এম রেজাউল আলম, সহ-সভাপতি বি এম রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, কোষাধ্যক্ষ কারিমুল করিম কুশালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত শ্রমিকরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শ্লোগান দেন এবং ইটভাটা চালু রাখার আহ্বান জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park