
হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালীর ইতালি প্রবাসী বাবুল গাজীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার পিতা আমজেদ গাজী ছেলের নিরাপত্তা নিশ্চিত করতে রামপাল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর- ২৭৫, তারিখ ০৬-০৩-২০২৫।
জিডি সূত্রে জানা যায়, পেড়িখালী গ্রামের আমজেদ গাজীর ছেলে বাবুল গাজী দীর্ঘদিন ধরে ইতালিতে কর্মরত। সম্প্রতি তিনি দেখতে পান যে, ৫ মার্চ সকাল সাড়ে ১০টায় CNG NEWS নামের একটি অজ্ঞাত ফেসবুক আইডি (http/www.facebook.com/share/p/5TBa7yVAp) থেকে বিভিন্ন বিভ্রান্তিকর পোস্ট দেওয়া হয়। একাধিকবার আইডিধারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
বাবুল গাজীর পিতা আমজেদ গাজী অভিযোগ করেন, একটি মহল তার ছেলের সুনাম নষ্ট করতে ষড়যন্ত্র করছে। এতে তিনি তার ছেলের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
এ বিষয়ে জানতে চাইলে রামপাল থানার ওসি মো. সেলিম রেজা জানান, “সন্দেহজনক ফেসবুক আইডির তথ্য ঢাকা সিআইডিতে পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে আইডির প্রকৃত ব্যবহারকারীকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”