1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ইনানীতে বিনামূল্যে চিকিৎসা সেবা দিল বাংলাদেশ নৌবাহিনী

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার

জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

রবিবার (২৭ এপ্রিল ২০২৫) কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের তত্ত্বাবধানে এবং ‘বানৌজা পতেঙ্গা’ ও ‘সম্মুখ ঘাঁটি কক্সবাজার’-এর ব্যবস্থাপনায় দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে উখিয়ার বিভিন্ন স্থান থেকে আসা প্রায় ৭০০ শিশু, নারী ও পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সরবরাহ করা হয়।

নৌবাহিনীর অভিজ্ঞ চিকিৎসকরা আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা প্রদান করেন। এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে স্থানীয়রা নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

বাংলাদেশ নৌবাহিনী দেশের দুর্গম দ্বীপাঞ্চলসহ বিভিন্ন স্থানে নিয়মিতভাবে এ ধরনের সেবামূলক মেডিকেল ক্যাম্প পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে নৌবাহিনী কর্তৃপক্ষ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park