1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ইফতারের জনপ্রিয় ছোলামুড়িতে ইউরিয়ার ঝুঁকি: হরিণাকুণ্ডুতে যৌথ অভিযানে জরিমানা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে রোজাদারদের ইফতারের অন্যতম জনপ্রিয় খাবার ছোলামুড়ি এখন স্বাস্থ্যঝুঁকির কারণ হিসেবে শনাক্ত হয়েছে। অভিযোগ পাওয়া গেছে, কিছু অসাধু ব্যবসায়ী মুড়ি বেশি ফোলানো এবং উজ্জ্বল সাদা রঙ আনতে চাল ইউরিয়ায় ভিজিয়ে রাখছেন। পাশাপাশি সোডিয়াম হাইড্রোসালফাইটসহ অন্যান্য ক্ষারজাতীয় রাসায়নিক ব্যবহার করা হচ্ছে, যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এ ধরনের রাসায়নিক মিশ্রিত মুড়ি নিয়মিত খেলে রক্তের হিমোগ্লোবিনের স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত হতে পারে, কিডনির ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে এবং দীর্ঘমেয়াদে বিষক্রিয়ার ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য ঝুঁকি আরও বেশি।

এই উদ্বেগের প্রেক্ষিতে সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ঝিনাইদহ জেলা কার্যালয়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহ এবং উপজেলা প্রশাসনের যৌথ অভিযান পরিচালিত হয়। সরেজমিনে শিহাব ফুড প্রোডাক্টস (মুড়ির কারখানা), লালন শাহ কলেজ রোড, হরিণাকুন্ডু পরিদর্শন করে ইউরিয়া ব্যবহারের প্রমাণ, লেভেলিং ত্রুটি, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ ও বিএসটিআই অনুমোদনের অভাব এবং অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদনের তথ্য শনাক্ত করা হয়। এ অপরাধে প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন হরিণাকুণ্ডুর সহকারী কমিশনার (ভূমি), ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সাধন সরকার।

কর্তৃপক্ষ পবিত্র মাহে রমজানে ভোক্তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, অতিরিক্ত সাদা, অস্বাভাবিকভাবে ফুলে থাকা বা অতিরিক্ত উজ্জ্বল মুড়ি কেনার থেকে বিরত থাকুন এবং বিশ্বস্ত উৎস থেকে খাদ্যপণ্য সংগ্রহ করুন। কোনো অনিয়ম দেখা দিলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।

জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে, এবং সচেতনতা হোক আমাদের প্রথম প্রতিরক্ষা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park