
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
ইয়াং কিং কারাতে অ্যাসোসিয়েশন, কুমিল্লার কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা মঙ্গলবার (২২ জুলাই) বিকাল ৩টায় জেলা ক্রীড়া সংস্থার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি হানিফ মিয়া এবং পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক ও সেন্সেই মো. নুরে আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সামসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব ও ক্রীড়া অফিসার আফাজ উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এডহক কমিটির প্রতিনিধি ও অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আশিকুর রহমান ওয়াসিম (ভিপি), কুমিল্লা জেলা কারাতে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ইয়াং কিং কারাতে অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হাজী মামুন হুদা, সদস্য আরিফ খান, কাজী গোলাম কিবরিয়া, সহ-সভাপতি মুখলেছুর রহমান আবু এবং মো. আহসান উল্লাহ স্বপনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ও সাংবাদিক মো. জুয়েল রানা মজুমদার, কার্যনির্বাহী সদস্য ও সাংবাদিক মো. শাহাদাত কামাল শাকিল এবং বিভিন্ন শ্রেণি-পেশার ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ।
সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, খেলোয়াড়দের প্রশিক্ষণ কার্যক্রম, কাঠামোগত উন্নয়ন এবং ক্রীড়া মানোন্নয়নের লক্ষ্যে করণীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এই সভায় অংশগ্রহণকারীরা সংগঠনের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও কারাতে খেলাধুলার প্রসারে সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।