1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ইয়াবাসহ ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-লালবাগ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আরিফুজ্জামান সাগর বিশেষ প্রতিনিধি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৮০০০ পিস ইয়াবাসহ ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-লালবাগ।

গ্রেফতারকৃতরা হলো- ১। জহিরুল ইসলাম ওরফে জহির (৩২), ২। মোঃ ইউসুফ আলী (৩২), ৩। মো: মিরাজ মোল্লা(৩৫), ৪। সাইফুল ইসলাম (৩৮), ৫। মোছা: মরিয়ম আক্তার ওরফে জেরিন (৩০), ৬। মোছাঃ রাবেয়া (৬০)। অভিযানের সময় দুইজন পালিয়ে যায়। পলাতকরা হলো- ১। ফারুক আহমদ (৩৫) ও ২। মিলি বেগম (৪০)।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ২০২৪ খ্রি.) বিকাল ০৪:৫০ ঘটিকা হতে রাত ১০:৪৫ ঘটিকার মধ্যে যাত্রাবাড়ী থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিবি-লালবাগ সূত্র জানায়, গোপন সংবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল হতে রাত পর্যন্ত ডিবি-লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে দক্ষিণ যাত্রাবাড়ীর বায়তুশ শারফ জামে মসজিদের সামনে হতে একজন এবং যাত্রাবাড়ী মোড়ের পাশে পাবলিক টয়লেটের সামনে হতে পাঁচজনসহ মোট ছয়জন আসামী গ্রেফতার করে ডিবির টিমটি।

গ্রেফতারকৃতদের হেফাজত থেকে সর্বমোট আট হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় চব্বিশ লক্ষ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে সূত্র আরো জানায়, গ্রেফতারকৃতরা অনেকদিন ধরে কক্সবাজার থেকে বিভিন্ন কৌশলে ইয়াবা ট্যাবলেট ঢাকায় এনে বিক্রি করে আসছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park