1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ইসকন নিষিদ্ধের দাবিতে হোমনায় হেফাজতে ইসলামের বিক্ষোভ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শাহাদাত কামাল শাকিল

ইসকন নিষিদ্ধ ও এ্যাড. সাইফুল ইসলাম আলিফের হত্যার বিচারের দাবিতে কুমিল্লার হোমনায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার ১ ডিসেম্বর সকাল দশটায়, হেফাজতে ইসলাম হোমনা উপজেলা শাখার আয়োজনে পৌর সদর প্রদক্ষিণ শেষে হোমনা বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

হোমনা উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা মোত্তালিব খানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মো. ইব্রাহিম,সহ-সভাপতি মাওলানা মুফতি নুরুজ্জামান, মাওলানা জালাল উদ্দীন, যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা তাইজুল ইসলাম, পৌর হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা রহমত উল্লাস আশেকী, সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন কাসেমী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা শফিকুল ইসলাম সবুজসহ নেতৃবৃন্দ ও কয়েক হাজার ধর্মপ্রান মুসল্লি বিভিন্ন গ্রাম থেকে মিছিলে অংশ গ্রহণ করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park