1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ইসরাইলি হামলার বিচারের দাবিতে চুলকাটিতে বিক্ষোভ মিছিল

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

বাগেরহাট সদর উপজেলার চুলকাটিতে ফিলিস্তিনের গাঁজায় বর্বরোচিত ইসরাইলি হামলার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী রাখালগাছি ও খানপুর ইউনিয়নের ধর্মপ্রাণ তৌহিদি জনতা।

শুক্রবার (২১ মার্চ) চুলকাটি বাজারে জুমার নামাজ শেষে রাখালগাছি ও খানপুর ইউনিয়নের আয়োজনে বিক্ষোভ মিছিলে এ সময় তারা নানা প্রতিবাদী স্লোগানে মুখোরিত হয়ে ওঠে বিক্ষোভ মিছিলটি। বিক্ষোভ মিছিলটি চুলকাটি বাজার ও খুলনা-মোংলা মহাসড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এসে শেষ হয়।

এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চুলকাটি বাজার জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মওলানা মুফতি ফেরদাউস আলম। তিনি বলেন, প্রিয় তাওহিদী জনতা আজ আমরা অত্যান্ত ব্যথিত শোকাহত আমেরিকার সন্ত্রাসীর দোসররা চুক্তি ভঙ্গ করে ইফতার ও সেহেরির সময়ে রোজাদারদের উপর বর্বরোচিত হামলা করছে এ জন্য আমাদের অন্তর আজ ব্যথিত আমরা আমাদের শক্তি সামর্থ দিয়ে বিক্ষোভ করেছি আর এই বিক্ষোভের মাধ্যমে বিশ্বের মুসলিমদের জানাতে চাই আল্লাহ তায়ালা মুসলমানদের ইজ্জত রেখেছেন জিহাদের মধ্যে। আল্লাহর দিন বাস্তবায়ন ও মজলুমের পক্ষে অবস্থান করার জন্য নিজেদের সর্বোচ্চ বিলীন করে দিতে হবে।

তিনি আরো বলেন, হিন্দু, মার্কিন, ইসরাইলি যত পণ্য আছে সকল পণ্য আমরা বর্জন করেছি এবং করবো তাদের কোন পণ্য ক্রয় করে আমরা তাদের কোন প্রকার সহযোগিতা করব না। মার্কিনদের যত পণ্য আছে বয়কট করছি এবং করব ভারত ইসরাইল আমেরিকার কোন পণ্য দোকানে রাখবো না।

উক্ত বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন খানপুর ইউনিয়ন জামায়াতের আমির বাকি বিল্লাহ, বাংলাদেশ জামায়াত ইসলামী রাখালগাছি ইউনিয়নের সভাপতি আরিফ শেখ, চুলকাটি বাজার ব্যবসায়ী আবু সাঈদ প্রমূখ। বিক্ষোভ মিছিল শেষে ফিলিস্তিনি ও গাঁজায় নিহত শহীদদের আত্মার স্মরণে দোয়া কমনা করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park