1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ইসলামী আন্দোলনের ২৫ নম্বর ওয়ার্ডে সভাপতি রশীদ, সেক্রেটারি ইমরান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সোনাডাঙ্গা থানার ২৫ নম্বর ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলনে আগামী ২০২৭-২৮ মেয়াদের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন কে এম রশীদ আহমাদ এবং সেক্রেটারি হয়েছেন মোঃ ইমরান হোসেন মিয়া।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টায় বসুপাড়ায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সভাপতি ডাঃ আয়নাল মোল্লার সভাপতিত্বে এবং মোঃ নাজমুল ইসলামের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারি মোঃ ইমরান হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ সালিম হোসাইন এবং সোনাডাঙ্গা থানা সভাপতি নুরুজ্জামান বাবুল। এ ছাড়া উপস্থিত ছিলেন কে এম রশীদ আহমাদ, আব্দুল আজিজ, ডাঃ মোঃ শামীম হায়দার, মোঃ শহীদ, হাফেজ সোলায়মান, মোঃ নুরুল করীমসহ আরও অনেকে।

সম্মেলনের শেষ পর্যায়ে প্রধান অতিথি আগামী ২০২৭-২৮ মেয়াদের জন্য ২৫ নম্বর ওয়ার্ডের নতুন কমিটির নাম ঘোষণা করেন। কমিটিতে সভাপতি কে এম রশীদ আহমাদ, সহ-সভাপতি ডাঃ আয়নাল মোল্লা ও আব্দুল আজিজ, সেক্রেটারি মোঃ ইমরান হোসেন মিয়া, জয়েন্ট সেক্রেটারি হাফেজ সুলায়মান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ শহীদ এবং সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ শামীম হায়দারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park