1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ইসলামী আন্দোলন খুলনার শুভেচ্ছা এমইউজে নবনির্বাচিত কমিটিকে

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নাসির আহমেদ খুলনা 

খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন–এমইউজের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর। মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে সংগঠনের নেতারা বলেন, নতুন নেতৃত্ব পেশাদার সাংবাদিকদের অধিকার আদায়, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সার্বিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এটাই প্রত্যাশা।

বিবৃতিতে আরও বলা হয়, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এবং ইসলাম ও দেশের স্বাধীনতা–সার্বভৌমত্ব সুরক্ষায় গণমাধ্যম সবসময় সজাগ থাকবে। কোনোভাবে যেন গণহত্যাকারী ফ্যাসিবাদের পুনরুত্থান না ঘটে—সে বিষয়ে মিডিয়াকে জনগণের পক্ষ থেকে বলিষ্ঠ অবস্থান নেওয়ার আহ্বান জানান তারা। এছাড়া ভবিষ্যতে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়।

বিবৃতিদাতাদের মধ্যে ছিলেন মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. নাসির উদ্দীন, সহসভাপতি আলহাজ্ব আবু তাহের ও হাফেজ আব্দুল লতিফ, যুগ্ম সম্পাদক মাওলানা দ্বীন ইসলাম, সহসম্পাদক মো. ইমরান হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম ভূইয়া, প্রচার সম্পাদক মো. তরিকুল ইসলাম কাবির, দপ্তর সম্পাদক মেহেদী হাসান সৈকতসহ সংগঠনের বিভিন্ন শাখার দায়িত্বশীল ও সদস্যগণ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park