1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ইসলামী আন্দোলন খুলনা মহানগরের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ নাসির উদ্দীন, খুলনা

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন বলেন, ৫৩ বছর পর ইসলামকে বিজয়ী করার সুযোগ এসেছে। ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরে মানুষকে ইসলামের পথে নিয়ে আসতে হবে। চলমান মানবরচিত সংবিধানের কুফল এবং ইসলামী কল্যাণ রাষ্ট্রের সুফল তুলে ধরে মানুষকে ইসলামের পতাকাতলে নিয়ে আসার জন্য একযোগে সকল নেতাকর্মীকে কাজ করতে হবে। ইসলামের বিধি-বিধান প্রতিষ্ঠিত না থাকলে দেশ, মানুষ ও ইসলামের যে কী দূরাবস্থা তা বিগত সময়ে দেশের মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে। এখন ইসলাম প্রতিষ্ঠার কল্যাণকর দিকগুলো তুলে ধরে মানুষকে বুঝাতে হবে।

আজ মঙ্গলবার (৮ অক্টোবর) বিকাল ৫ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের উদ্যোগে নগরীর পাওয়ার হাউস মোড়ে আয়োজিত দেশব্যাপী দাওয়াতি কার্যক্রমের অংশ হিসেবে খুলনা মহানগরে সদস্য সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠান নগর সেক্রেটারি মুফতি ইমরান হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আবু গালিব, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা হাফিজুর রহমান, আলহাজ্ব হুমায়ুন কবির, মুহাম্মাদ মঈন উদ্দিন, এইচএম আরিফুল ইসলাম, মোঃ ফেরদৌস গাজী সুমন, মুফতি আমানুল্লাহ, অ্যাডভোকেট কামাল হোসেন, মাওলানা নাসিম উদ্দিন, হাফেজ আব্দুল লতিফ, গাজী মিজানুর রহমান, আলহাজ্ব আমজাদ হোসেন, আলহাজ্ব সরোয়ার হোসাইন বন্দ, মোল্লা রবিউল ইসলাম, মোহাম্মদ কবির হোসেন, আলহাজ্ব মারুফ হোসেন, ক্বারী মোঃ জামাল, আলহাজ্ব জাহিদুল ইসলাম টুটুল মোড়ল, রিয়াজ খান, মোঃ আফজাল হোসেন, আনোয়ার হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মহানগর সভাপতি আবুল কালাম আজাদ, সেক্রেটারি মোঃ ইব্রাহিম খান, ইসলামী যুব আন্দোলন মহানগর সভাপতি মোঃ ইমরান হোসেন মিয়া, সাধারণ সম্পাদক আব্দুস সবুর, ইসলামী ছাত্র আন্দোলন মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি মাহদী হাসান মুন্না, সাধারণ সম্পাদক মোস্তফা আল গালিব, মোঃ হাবিবুল্লাহ মেসবাহ সহ বিভিন্ন থানার নেতৃবৃন্দ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সারাদেশে একযোগে সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি শুরু করেছে। সারাদেশে সাধারণ মানুষ, আইনজীবী, শ্রমজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ পীর সাহেব চরমোনাই’র আপোসহীন ও গতিশীল নেতৃত্বের প্রতি আকৃষ্ট হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য ফরম পুরণ করে সদস্য হচ্ছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park