শেখ মোঃ নাসির উদ্দীন, খুলনা
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার দ্বি-বার্ষিক সম্মেলন ও মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় আইএবি কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন থানা সভাপতি মোল্লা রবিউল ইসলাম তুষার এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মোঃ কবির হোসেন হাওলাদার।
প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সেক্রেটারি মুফতী ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইমরান হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম ভূঁইয়া এবং উপদেষ্টাগণ।
সম্মেলনে ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ নুরুজ্জামান বাবুল এবং সেক্রেটারি হয়েছেন মুহা. ইমরান হোসেন মিয়া। প্রধান অতিথি নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করেন এবং শপথ বাক্য পাঠ করান।
সম্মেলনে অন্যান্য নেতৃবৃন্দ ও সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন এবং ইসলামী আন্দোলনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।