1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা ২২ নম্বর ওয়ার্ড সম্মেলন 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

খুলনা সদর থানার ২২ নম্বর ওয়ার্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মোঃ মিরাজ মহাজনকে সভাপতি ও মোহাম্মদ জাবের হোসেনকে সেক্রেটারি করে ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় নগরীর নতুন বাজার আবু হানিফ মাদ্রাসা প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সভাপতি মোঃ মিরাজ মহাজনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ জাবের হোসেনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতি ইমরান হোসাইন।

এ সময় খুলনা মহানগর ইসলামী আন্দোলনের সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মোঃ সালিম হোসাইন উপস্থিত ছিলেন।

সম্মেলনে ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল জলিল, জয়েন্ট সেক্রেটারি মোঃ ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল হাকিম, প্রচার ও দাওয়াহ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, দপ্তর সম্পাদক মোঃ রজব আলী সানা, অর্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ খোকা খান, প্রশিক্ষণ সম্পাদক মোঃ আকতার হোসেন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মোঃ সাদ্দাম, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোঃ মিকির, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মোঃ চুন্নু হাওলাদার, সমাজকল্যাণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর, সদস্য মোঃ জাহাঙ্গীর ফকির, মোঃ বেল্লাল, মোঃ মুজিবর রহমান, মোঃ হাবিবুল্লাহ, মোঃ বোরহান, মোঃ মনিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সম্মেলনে বক্তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ ও নীতির আলোকে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনের শেষপর্যায়ে প্রধান অতিথি বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৭-২৮ সেশনের জন্য মোঃ মিরাজ মহাজনকে সভাপতি এবং মোহাম্মদ জাবের হোসেনকে সেক্রেটারি হিসেবে নাম ঘোষণা করেন। নতুন নেতৃত্ব ঘোষণার পর উপস্থিত নেতাকর্মীরা নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারিকে অভিনন্দন জানান।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park