1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের ১৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মুকুল, সেক্রেটারি আব্দুর রহিম

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ নাসির উদ্দীন, খুলনা

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সোনাডাঙ্গা থানার ১৮ নম্বর ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে আলহাজ্ব মো. মনিরুজ্জামান মুকুলকে সভাপতি এবং মো. আব্দুর রহিমকে সেক্রেটারি করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৮ নম্বর ওয়ার্ডের সভাপতি আলহাজ্ব মনিরুজ্জামান মুকুল এবং পরিচালনা করেন সেক্রেটারি মো. আব্দুর রহিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সভাপতি আলহাজ্ব মুফতি ইমরান হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগরের সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কবির হোসেন হাওলাদার, সোনাডাঙ্গা থানার সভাপতি নুরুজ্জামান বাবুল এবং নগর উপদেষ্টা আলহাজ্ব এ এম ফরহাদ হোসেন।

অনুষ্ঠানে ২০২৭-২৮ সেশনের জন্য ১৮ নম্বর ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. মোস্তাফা জামান, হাফেজ মো. দিদারুল ইসলাম ও আলহাজ্ব মো. আয়নাল হক। জয়েন্ট সেক্রেটারি করা হয়েছে মো. আবুল বাশার বাদশাকে এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. ইলিয়াস খানকে।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক মো. সোহেল শেখ, প্রচার সম্পাদক মো. সাদেক শেখ, দপ্তর সম্পাদক মো. আব্দুল মোতালেব হাওলাদার, অর্থ ও প্রকাশনা সম্পাদক মো. আবু হানিফ, প্রশিক্ষণ সম্পাদক মো. আব্দুল কুদ্দুস মাস্টার, দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মো. জাহাঙ্গীর হাওলাদার এবং আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন মাসুম।

কমিটিতে ছাত্র ও মহিলা ইউনিট সম্পাদক করা হয়েছে মো. আরিফুল ইসলামকে। ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. আব্দুর রহমান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. আবু সাইদ এবং নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক মো. হালিম ঢালী।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন আলহাজ্ব মো. দুলাল হাওলাদার, মো. আলহাজ্ব ফারুক হোসেন, মো. মোশারেফ হোসেন, মো. মোহাম্মাদ আলী খান, মো. আতিয়ার রহমান, মো. সাইদুল ইসলাম, মো. মিরাজ সরদার, মো. এমদাদ হোসেন ও মো. ফারুক হোসেনসহ অনেকে। অনুষ্ঠানের প্রধান অতিথি নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন এবং তাদের শপথবাক্য পাঠ করান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park