
ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ( পীর সাহেব চরমোনাই) এর ঘোষনায় খালিশপুর ১২ নং ওয়ার্ড নিউজপ্রিন্ট সোনালী ব্যাংকের পাশে আজ ১৮ই অক্টোবর শুক্রবার বিকেল ৫টায় সদস্য সংগ্রহ উদ্বোধন হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ খালিশপুর ১২নং শাখার সভাপতি মুহাঃ শোয়াইবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাঃ নুর নবী এর পরিচালনায় সদস্য সংগ্রহ কর্মসূচী উদ্বোধন হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানা শাখার সংগ্রামী সভাপতি মাঈনুল ইসলাম আকন্দ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সহ-সভাপতি মাহদী হাসান, মুন্না ইসলাম।
আরও উপস্তিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১২নং ওয়ার্ড শাখার সহ-সভাপতি মাওঃ মাহফুজুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মুফতী ইলিয়াস, দফতর সম্পাদক মুহঃ ইমন, অর্থ সম্পাদক মহিউদ্দিন মানি,প্রচার সম্পাদক মুহাঃ রাজু, আহমেদ। কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান সহ প্রমুখ।