
শেখ নাসির উদ্দীন, খুলনা
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা সোনাডাঙ্গা থানার ১৬ নম্বর ওয়ার্ড কমিটির পরিচিতি, শপথ অনুষ্ঠান ও গণ-ইফতার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকাল ৪টায় বয়রা হাজী ফয়েজ উদ্দিন স্কুল রোডে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুন্সী বশির আহমেদের পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সেক্রেটারি মুফতী ইমরান হোসাইন, প্রচার ও দাওয়াহ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কাবির, সোনাডাঙ্গা থানা সভাপতি নুরুজ্জামান বাবুল, সেক্রেটারি মোঃ ইমরান হোসেন মিয়া, ইসলামী যুব আন্দোলনের থানা সভাপতি মোঃ নাজমুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন সোনাডাঙ্গা থানার সভাপতি মোঃ সাব্বির হোসেন এবং সাধারণ সম্পাদক মোঃ আমিনুর ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোল্লা রবিউল ইসলাম তুষার, আলহাজ্ব মারুফ হোসেন, মোহাম্মদ ফজলুল করিম, মাওলানা ইকবাল মাহমুদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাডাঙ্গা থানার ২০২৫-২০২৬ সেশনের জন্য ১৬ নম্বর ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি মোঃ আব্দুস সোবহান, সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির, এইচ এম আরিফুর রহমান, সেক্রেটারি মুন্সী বশির আহমেদ, জয়েন্ট সেক্রেটারি মোঃ মেহেদী হাসান সৈকত,।
সাংগঠনিক সম্পাদক মোঃ আক্কাস আলী লিঠু, প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মোঃ বাবুল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান, অর্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ আজিজুর রহমান সানু, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সোহরাব হোসেন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোঃ ইকবাল হোসেন, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মোঃ ইউনুচ আলী ফরাজী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ সগীর হোসেন, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ আমির হোসেন, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুন্সী শফিকুল ইসলাম, সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস, মোঃ হাসান আলী খান, মোঃ ওলিয়ার রহমান, মোঃ ফারুক হোসেন তালুকদার।
অনুষ্ঠানের প্রধান অতিথি নবগঠিত কমিটির পরিচিতি ও শপথ বাক্য পাঠ করান।