
শেখ নাসির উদ্দিন, খুলনা
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার (৩ নভেম্বর) রাত ৯টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে। সভায় সভাপতিত্ব করেন নগর সভাপতি আলহাজ্ব মুফতি আমানুল্লাহ এবং সঞ্চালনা করেন নগর সেক্রেটারি মুফতি ইমরান হুসাইন।
সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের ও হাফেজ আব্দুল লতিফ, যুগ্ম সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, সহকারী সেক্রেটারি মো. ইমরান হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম ভূঁইয়া, প্রচার ও দাওয়াহ সম্পাদক মো. তরিকুল ইসলাম কাবির, অর্থ ও প্রকাশনা সম্পাদক মো. হুমায়ুন কবির, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস গাজী সুমন, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোল্লা রবিউল ইসলাম তুষার, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জি. এম. কিবরিয়া, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আলহাজ্ব মারুফ হোসেনসহ নেতৃবৃন্দ এইচ. এম. আরিফুর রহমান, মাওলানা নাসিম উদ্দিন, গাজী মিজানুর রহমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মো. মঈন উদ্দিন, আলহাজ্ব আমজাদ হোসেন, মো. নুরুজ্জামান বাবুল, মো. বাদশাহ খান, আলহাজ্ব আবুল কাশেম, আলহাজ্ব জাহিদুল ইসলাম টুটুল মোল্লা, মো. শহিদুল ইসলাম সজিব, মো. মিরাজ মহাজন প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে মহিলা ও পরিবার বিষয়ক সম্পাদক ক্বারী জামাল হোসেনকে অব্যাহতি প্রদান করা হয়। নতুন দায়িত্বে মোল্লা রবিউল ইসলামকে মহিলা ও পরিবার বিষয়ক সম্পাদক, আলহাজ্ব আবুল কাশেমকে কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক এবং মাওলানা ইকবাল মাহমুদকে নির্বাহী সদস্য হিসেবে মনোনীত করা হয়।
সভায় আগাম জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে সাংগঠনিক তৎপরতা জোরদার এবং মাঠ পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতারা ইসলামী আন্দোলনের আদর্শ জনগণের মাঝে পৌঁছে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।