1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের মাসিক সভা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নাসির আহমেদ খুলনা

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মুফতী ইমরান হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি হাফেজ আব্দুল লতিফ, জয়েন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. ইমরান হোসেন মিয়া, অর্থ ও প্রকাশনা সম্পাদক মো. হুমায়ুন কবির, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস গাজী সুমন, মহিলা ও পরিবার বিষয়ক সম্পাদক মোল্লা রবিউল ইসলাম তুষার, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মারুফ হোসেন, মাওলানা নাসিম উদ্দিন, গাজী মিজানুর রহমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মো. মঈন উদ্দিন, আলহাজ্ব সরোয়ার বন্দ, মেহেদী হাসান সৈকতসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর যে সিদ্ধান্ত গ্রহণ করবেন, তা মহানগরসহ সব পর্যায়ে বাস্তবায়ন করা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park