1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ইসলামী ছাত্র আন্দোলন সদর থানার সভাপতি হাবিবুল্লাহ, সাধারন সম্পাদক রাজ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ মোঃ নাসির উদ্দীন, খুলনা

শনিবার দুপুর ২ টায় পাওয়ার হাউস মোড়স্থ আই.এ.বি কার্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সদর থানার সভাপতি মুহাঃ হাবিবুল্লাহ মিসবাহ ও সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় থানা সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম ভুঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-প্রশিক্ষণ সম্পাদক মোঃ মঈনউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা সদর থানার সহ-সভাপতি মোঃ আব্দুল মান্নান, সেক্রেটারি ফেরদাউস গাজী সুমন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সভাপতি মোঃ মাহাদী হাসান মুন্না। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সাধারণ সম্পাদক মোঃ হাসিবুর রহমান শাকিল, অর্থ ও কল্যাণ সম্পাদক মোঃ উসমান নাদিম।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সভাপতি এর সিদ্ধান্তক্রমে সদর থানার ২০২৪ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সদর থানার ২০২৫ সেশনের কমিটি ঘোষণা করা হয়- সভাপতি হিসেবে মুহাঃ হাবিবুল্লাহ মিসবাহ, সহ-সভাপতি মোঃ মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক হিসেবে মোঃ তৌফিকুর রহমান রাজ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park