1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব না- মোহাম্মদ ওমর ফারুক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ নাসির উদ্দীন, খুলনা

বৈষম্য বিরোধী ছাত্র-শ্রমিক জনতার গণ বিপ্লবের সংগঠিত গণহত্যার বিচার, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ, বন্ধকৃত মিল পাট কল কারখানা চালু এবং ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার বাস্তবায়নের দাবিতে শুক্রবার (২৫ অক্টোবর) বিকাল তিনটায় পাওয়ার হাউজ মোড়ে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি এস এম আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খাঁনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক, বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন খুলনা মহানগর সহ সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সেক্রেটারি মুফতি ইমরান হুসাইন, জয়েন্ট সেক্রেটারি প্রভাষক মোঃ আবু গালিব, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আমজাদ হোসেন, শ্রমিক আন্দোলন জেলা সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, যুব আন্দোলনের মোঃ ইমরান হোসেন মিয়া, ইসলামী ছাত্র আন্দোলনের মোঃ আব্দুল্লাহ আল মামুন।

প্রধান অতিথি তার আলোচনায় বলেন-ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ইসলাম, দেশ ও মানবতার কল্যানে রাজনীতি করে। বৈষম্য বিরোধী ছাত্র, শ্রমিক জনতার গন বিপ্লবে ৫ আগষ্ট স্বৈরাচার সরকারের পতন ঘটে।

প্রিয় খুলনা বাসী, স্বৈরাচার সরকার আমাদের ভোট ও ভাতের অধিকার কেরে নিয়েছে। খুলনা আজ শিল্প নগরীর সকল মিল কারখানা প্রায় সবই বন্ধ। শ্রমিকরা আজ অর্ধ অনাহারে জীবন যাপন করছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন ১০০ থেকে শুরু করে ১২০ টাকার নিচে কোন কাঁচা তরি তরকারী নেই। শ্রমজীবি মানুষ আজ দিশেহারা। তিনি বন্ধকৃত মিল কল কারখানা চালু করনের দাবীতে ও দূর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে নির্বাচনপ অযোগ্য যোষনা করার আহ্বান জানান।

সংখ্যানুপাতিক পি আর পদ্ধতি জাতীয় সংসদ নির্বাচন, শ্রমজীবি মেহনতী মানুষের অধিকার বাস্তবায়নের কথা বক্তব্যে তুলে ধরেন।

সমাবেশে আরো বক্তব্য রাখেন- আলহাজ্ব নজরুল ইসলাম, মোঃ ইব্রাহীম খলিলুল্লাহ, মোঃ পলাশ শিকদার, মোঃ শাহিন হোসেন, মোঃ মকবুল হোসেন, আরিফুল ইসলাম, আল: মোঃ ফজলুর রহমান, মো: আশরাফুল আলম লিটন, কে এম রশিদ আহম্মদ, মাও: খলিলুর রহমান, মো: রেজাউল করিম রনি, মো: শাখাওয়াত হোসেন, মো: ওয়াহিদুল ফকির, মো: শিমুল ব্যাপারী, মো: জাহিদুল ইসলাম, মো: নাসির উদ্দিন, মো: আব্দুল মান্নান সরদার, মো: শহিদুল ইসলাম হাওলাদার, মো: কামাল হোসেন, মো: ইসমাইল হোসেন, মো: শফিকুল ইসলাম, মো: আনিছু রহমান, মো: ফয়সাল, মো: কবির হোসেন, ডা: মো: আয়নাল মোল্লা, আল: মো: কাওছার, মো: বাচ্চু প্রমুখ।

সমাবেশ শেষে বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park