1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ঈগলের মতো উড়তে চাইলে কিছু সম্পর্কের সুতো ছিঁড়তেই হয়

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

রাজা না খেয়ে মরলেও কখনো ভিক্ষা চায় না। ঈগল পাখিও কখনো মৃত প্রাণীর মাংস খায় না। কেন? আত্মসম্মানবোধ। একে কেউ বলেন ইগো, কেউ বলেন স্ট্রং মেন্টালিটি।

যারা মানসিকভাবে শক্ত হতে চান, তাদের প্রথম কাজ—অযাচিত আগ্রহ কমিয়ে আনা। সবাইকে নিয়ে ভাবা, সবার কথায় নিজেকে খাপ খাওয়ানোর চেষ্টা করা একধরনের আত্মপ্রবঞ্চনা। কেউ যদি বলেন, “তুমি বেশি কথা বলো”—তাহলে তার সঙ্গেই কম কথা বলাই শ্রেয়।

একসময় বুঝে যেতে হয়, সব অভিযোগই একদিন নিজের দিকে ফিরে আসে। আপনার বলা কথাগুলো অন্যের কানে শব্দদূষণ হয়ে পৌঁছায়। তখন কথা না বলাই ভালো। দেখা করতে চাওয়ার তৃষ্ণা কিংবা বোঝাতে চাওয়ার চেষ্টা—এই ধৈর্যের দেয়াল পেরিয়ে গেলে জীবন সহজ হয়।

সবার সঙ্গে পথ চলার দায় নিজের কাঁধে একা তুলে নিলে সম্পর্ক ভারি হয়। এক সময় বুঝে যান—“ভালোবাসি” মানেই “একসঙ্গে থাকতে চাই” নয়। আগ্রহ হারিয়ে গেলে সম্পর্ক টেকে না। তখন মানুষ এমন এক জায়গায় পৌঁছে যায়, যেখানে কার কী ভাবনা—তা আর খুব একটা মাথাব্যথার কারণ হয় না।

ভালো ভাইভস বজায় রাখার চাপেও অনেকে মাঝবয়সে এসে জীবন হারিয়ে ফেলেন। কেউ যদি সেই জীবন না হারিয়ে টিকে থাকতে পারেন, তাহলে তিনি নিজেকে গুছিয়ে নেওয়ার এক অদম্য শক্তিতে ভরপুর হয়ে ওঠেন।

এক সময় টের পাওয়া যায়, নিজের ভেতরে পজিটিভিটি আনার চেষ্টায় চারপাশটা নেগেটিভ হয়ে উঠেছে। অথচ সেই পজিটিভ মানুষটাই সবচেয়ে বেশি সংগ্রাম করে। ছোটবেলার ব্যাকরণ শেখায়—“অনুভূতি দিয়ে কিছু হয় না, বাক্য লাগে।” এবার সেই ব্যাকরণ আয়ত্ত করুন। ঝগড়া-ঝাঁটি কমিয়ে দিন, কথা কম বললে মন খারাপও থিতু হয়ে আসে।

জীবনে সবচেয়ে বড় যুদ্ধ—নিজের কাছে হেরে গিয়েও আবার উঠে দাঁড়ানো। তাতে কোনো বাড়তি আবেগ থাকে না, থাকে দৃঢ়তা।

যেখানে আপনি গুরুত্ব পাচ্ছেন না, সেখান থেকে নীরবে সরে আসুন। ঈগলের মতো সাহস নিয়ে সম্পর্কের সুতো নিজেই ছিঁড়ে ফেলুন। নিজেকে জানুন, গড়ুন। মূল্য না থাকলে সেই জায়গা ছেড়ে আসাই শ্রেয়। নইলে সারা জীবন পেছনে পড়ে থাকা ব্যর্থতার দায় বয়ে বেড়াতে হয়।

জীবন বদলানোর মতো অনেক গল্পই আপনি শুনবেন, কিন্তু বদল আনতে হলে প্রথম গল্পটা আপনাকেই লিখতে হবে—নিজের জীবনে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park