1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ঈদ উপলক্ষে ক্রাইম ও ট্রাফিক বিভাগকে সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ – ডিএমপি কমিশনা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আরিফুজ্জামান সাগর বিশেষ প্রতিনিধি

 

আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে ঢাকা মহানগর এলাকার সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ জুন) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দফতরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)। সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, আমাদের পবিত্র দায়িত্ব ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা এবং ঈদের ছুটির সময় যারা ঢাকা মহানগরীতে থাকবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা। এ জন্য ক্রাইম ও ট্রফিক বিভাগকে সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন তিনি।

 

সড়ক দুর্ঘটনা রোধে অভিজ্ঞ ড্রাইভার দিয়ে যানবাহন চালানোর জন্য বাস-মালিক সমিতির নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান তিনি। যানজট কমাতে সব বাস টার্মিনালে একসাথে না এনে দূরবর্তী স্থানে রেখে পর্যায়ক্রমে বাস ছাড়ার আহ্বান জানান তিনি। সভায় আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে সড়ক, রেল ও নৌ-যান চলাচল, যাত্রীদের সার্বিক সুবিধা-অসুবিধা মনিটরিং, সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনাসহ সর্বসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার বিষয়ে আলোচনা করা হয়।

 

সমন্বয় সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, র্যাব, স্পেশাল ব্রাঞ্চ, হাইওয়ে পুলিশ, সড়ক ও জনপথ অধিদপ্তর, পুলিশ সুপার ঢাকা, পুলিশ সুপার নারায়ণগঞ্জ, নৌ-পুলিশ, রেলওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, নৌ-পরিবহন অধিদপ্তর, সরকারি-বেসরকারি বিভিন্ন সেবাদানকারী সংস্থা, বিআইডব্লিউটিএ, দোকান মালিক সমিতি, বাস-মালিক সমিতি, লঞ্চ মালিক সমিতি, লঞ্চ শ্রমিক সমিতি, বিজিএমইএ, বিকেএমইএ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি, বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park