1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে প্রধানমন্ত্রীর আহ্বান।

মামুন হাচান
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নৌকা মার্কায় ভোট দেওয়ায় দেশের উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্বাদশ সংসদ নির্বাচন নৌকা মার্কায় ভোট দিতে রংপুরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আপনারা নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলেই আমরা সেবা দিচ্ছি। আপনারা নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছেন। নৌকায় ভোট দিয়েছেন বলেই সড়ক উন্নত হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে রংপুরের তারাগঞ্জে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান।

তিনি বলেন, বিনা পয়সায় বই পাচ্ছেন। আমাদের সিদ্ধান্ত ছিল মুজিব বর্ষে কোনো মানুষ গৃহহীন থাকবে না। যাদের ভূমি-গৃহ নেই তাদের বিনা পয়সায় ঘর নির্মাণ করে দিয়েছি। ৩৩টি জেলা ভূমিহীন-গৃহহীন মুক্ত হয়েছে। তারাগঞ্জে এখনও কোনো গৃহহীন আছে কি না জানি না। থাকলে আপনাদের এমপি প্রার্থীকে জানাবেন। আমরা ইউনিয়ন পর্যায়ে খোঁজ নিয়ে ঘর নির্মাণ করে দিয়েছি।

শেখ হাসিনা বলেন, ‘নৌকা মার্কায় ভোট দিয়ে আরেকবার সেবা করার সুযোগ দেবেন, সেই আহ্বান জানাই।’ আগামী নির্বাচনে নৌকায় ভোট প্রত্যাশা করে ওয়াদা চাইলে উপস্থিত জনতা দুই হাত তুলে সমস্বরে সাড়া দেন।

প্রধানমন্ত্রী বলেন, নৌকায় ভোট দেওয়ার জনগণের জন্য কাজ করতে পারছে সরকার। আওয়ামী লীগ সরকারে এসে মানুষের জীবনমান উন্নয়ন করেছে। আরেকবার সুযোগ দিয়েন যেন আপনাদের জীবনমানের আরও উন্নয়ন করতে পারি।

নৌকায় ভোট দেওয়ায় মানুষের জীবনমান পরিবর্তন হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, কোনো মানুষ যেন অবহেলিত না থাকে সেই লক্ষ্যে কাজ করছে সরকার।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের মানুষ অবহেলিত ছিল। তাদের মাথাপিছু আয় বাড়েনি। জীবনমান উন্নয়ন হয়নি। অবহেলার শিকার হয়েছে। বঙ্গবন্ধকে হত্যার পর ঝুঁকি নিয়ে দেশে এসেছি আপনাদের জীবনমান উন্নয়নের জন্য। আমার চাওয়া পাওয়া কিছু নেই। আমরা দেশকে এগিয়ে নিতে চাই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ৭ জানুয়ারির নির্বাচনে সকালে ভোটারদের নিয়ে ভোটকেন্দ্রে যাবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন কোনো মানুষ অবহেলিত থাকবে না। বীর মুক্তিযোদ্ধা, হিজড়া সম্প্রদায়, গৃহহীন-ভূমিহীন সব অসহায়ের খোঁজ নিয়ে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। বাংলাদেশে কোনো মানুষ ভূমিহীন, গৃহহীন থাকবে না।

এ আসনে (রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ) দলীয় প্রতীক নৌকা নিয়ে ভোট করছেন আহসানুল হক চৌধুরী ডিউক এবং স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ সরকার বিটু।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park