1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

উপজেলা পরিষদ নির্বাচনে এমপি-মন্ত্রীরা প্রভাব খাটালে তাদের মান ক্ষুন্ন হতে পারে

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৩৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে এমপি-মন্ত্রীরা প্রভাব খাটালে তাদের মান ক্ষুন্ন হতে পারে হুশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব:)। তিনি মঙ্গলবার(২ এপ্রিল) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে ঝিনাইদহসহ পাঁচ জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

 

তিনি আরও বলেন, আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমাদের সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, সম্মানিত মেম্বার অব পার্লামেন্ট আছেন এবং মন্ত্রী মহোদয়রা আছেন তারা এই ভোট কার্যক্রমকে আন্তরিকভাবে সহায়তা করবেন। কোন পক্ষপাতিত্ব বা কোন প্রভাব বিস্তার করবেন না। এটি আমরা বিশ্বাস করি এবং আশা করি। যদি এটার বিচ্যুতি হয় তাহলে তাদের সম্মানটা ক্ষুন্ন হবে। এ ব্যাপারে আমরা খুব সজাগ ও সচেতন। নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে সহিংসতা হবে না বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টরা আমাকে আশ্বস্ত করেছেন।

 

গত নির্বাচনের মতই আগামী দিনগুলোতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে নির্বাচন কমিশনার বলেন, আপনারা আমাদের যেভাবে গত দিনে সহায়তা করেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে সহায়তা করেছেন ঠিক একই ভাবে শুধু এই উপজেলা নির্বাচনেই না ভবিষ্যতের সকল নির্বাচনে আমাদের সহযোগিতা করবেন। আপনাদের কাছে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনা কামনা করছি।

 

সভায় তিনি ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার নির্বাচন কর্মকর্তাসহ নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের সাথে নির্বাচন নিয়ে নানা বিষয়ে আলোচনা করেন। সভায় ঝিনাইদহের জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে পাঁচ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিজিবি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলার নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park