1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

উপজেলা প্রশাসন ও নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখার যৌথ উদ্যোগে নিরাপদ সড়ক দিবস পালন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার এই প্রতিপাদ্য সামনে রেখে ২২অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম উত্তর জেলা শাখা ও রাউজান উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২ টায় রাউজান উপজেলা চত্বর থেকে শুরু করে রাউজান উচ্চ বিদ্যালয়ের সামনে র‌্যালীটি শেষ হয়।

উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা’র সভাপতিত্বে এসময় র‌্যালীতে অংশগ্রহণ করেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুমন ধর,রাউজান থানার সেকেন্ড অফিসার মোঃ আলমগীর হোসেন, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ আবুল কালাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সিরাজাম মুনির, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নিয়াজ মোরশেদ, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মাধ্যমিক শিক্ষা অফিস স্বজল চন্দ্র চন্দ, শিক্ষক -শিক্ষিকা, ছাত্র-ছাত্রী,ট্রাক সমিতির সদস্য, ট্রাক ইউনিট সাধারণ সম্পাদক, নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখার আহ্বায়ক জয় দাশগুপ্ত, কার্যকরি সদস্য অন্তর দাশ, তহিদুল ইসলাম তুহিন, ইমরান হোসেন, জয় চাকমা, শুভ দাশ,সৌরভ দাশ,পার্থ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, নিরাপদ সড়ক প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। চট্টগ্রাম নগরীকে দুর্ঘটনা ও যানজটমুক্ত করতে সবাইকে কাজ করার আহবান জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park