1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

উৎসর্গ সমাজ কল্যাণ সংস্থার ২০ বছর পূর্তি উদযাপন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ মফিজুর রহমান নড়াগাতী থানা প্রতিনিধি 

নড়াইলের উৎসর্গ সমাজ কল্যাণ সংস্থা দুই দশক ধরে সমাজের পিছিয়ে পড়া মানুষদের সহায়তায় কাজ করছে। সংস্থার ২০ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার স্থানীয় কার্যালয়ে সীমিত পরিসরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সংস্থার সভাপতি আসাদ নুর তুসার, সাধারণ সম্পাদক শরীফ মনিরুজ্জামান এবং সহ-সভাপতি মোল্লা আশরাফুল আলম, মোঃ মফিজুর রহমান আলোচক হিসেবে বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, সমাজে পরিবর্তন আসে ছোট ছোট উদ্যোগের মাধ্যমে। মানুষের প্রতি দায়বদ্ধতা ও সহমর্মিতা থাকলে উন্নয়ন সম্ভব। উৎসর্গ সমাজ কল্যাণ সংস্থা বিগত ২০ বছরে এই নীতিতে অবিচল থেকে স্থানীয় উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সভাপতি আসাদ নুর তুসার বলেন, “দীর্ঘ দুই দশকের পথচলায় আমরা দেখেছি অল্প সম্পদ দিয়েও আন্তরিকতা থাকলে সমাজে পরিবর্তন আনা যায়। আমাদের লক্ষ্য কেবল দান নয়, মানুষের মধ্যে আত্মমর্যাদা ও দায়িত্ববোধ জাগানো। আগামী দিনে শিক্ষায় বঞ্চিত শিশু, বিধবা ও কর্মহীন নারীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেব।”

সাধারণ সম্পাদক শরীফ মনিরুজ্জামান বলেন, “উৎসর্গ কোনো ব্যক্তিগত সংগঠন নয়। এটি আমাদের সম্মিলিত চেতনার প্রতিফলন। আমরা চাই প্রত্যেক তরুণ সমাজসেবার অঙ্গীকারে এগিয়ে আসুক। ভবিষ্যতে নড়াইলের প্রত্যন্ত গ্রামে স্বাস্থ্যসেবা ক্যাম্প, রক্তদাতা নেটওয়ার্ক এবং বৃক্ষরোপণ কার্যক্রম সম্প্রসারণ করব।”

সহ-সভাপতি মোল্লা আশরাফুল আলম বলেন, “সংগঠনটি শুরু হয়েছিল কয়েকজন তরুণের স্বপ্ন নিয়ে। এখন এটি সামাজিক ঐক্যের প্রতীক। সমাজের মানুষ বুঝতে পারছে, পরিবর্তনের চাবিকাঠি আমাদের হাতে। আমরা আগামী দশককে মানবিক সহযোগিতা ও উন্নয়ন দশক হিসেবে ঘোষণা করতে চাই।”

বক্তারা আরও বলেন, উৎসর্গ সমাজ কল্যাণ সংস্থা সামাজিক সহায়তার পাশাপাশি দুর্নীতি ও বৈষম্যবিরোধী সচেতনতা বৃদ্ধিতেও কাজ করছে। ২০ বছরের এই পথচলা নতুন উদ্যমে সমাজ পরিবর্তনের অনুপ্রেরণা জোগাবে। সভায় উপস্থিত ছিলেন সংস্থার অন্যান্য সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এবং সমাজসেবায় আগ্রহী নাগরিকরা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park