1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

একাধিক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে খুলনায় এলাকাবাসীর প্রতিবাদ সভা 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ মাহাবুব আলম বিভাগীয় প্রধান খুলনা

মাদক, সন্ত্রাস, ভূমিদস্যুতার বিরুদ্ধে প্রতিবাদ করায় ভূমিদস্যু, চাঁদাবাজ এস এম আরিফুর রহমান মিঠু কতৃক সকল মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে আরাফাত আবাসিক শান্তি শৃঙ্খলা কমিটির উদ্যোগে বসবাসকারী সকল এলাকাবাসী পক্ষে মতিউর রহমানের সভাপতিত্বে শুক্রবার বিকাল ৪ টায় ময়ূর ব্রিজ সংলগ্ন এক প্রতিবাদ সভা করা হয়। প্রতিবাদ সভার এলাকাবাসী বলেন- আরাফাত আবাসিক প্রকল্প পরিচালক এস এম আরিফুর রহমান মিঠু চাদাঁবাজি, ভূমিদস্যুতা, মানুষের জমি জোরপূর্বক দখল করা সহ নিজ জমিতে বাড়ির কাজ করতে গেলে প্রকল্পের কাছ থেকে অনুমোদনপত্র বাধ্যতা মূলক নিতে হবে অন্যথায় বাড়ির কাজ বন্ধ করে দেয়। নিজ জমিতে বালি ভরাট করতে গেলে মোটা অঙ্কের চাদাঁ দাবি করে। দাবিকৃত টাকা পরিশোধ না করিলে মিঠু তার নিজ বাহিনী দ্বারা বাড়িওয়ালাদের শারিরীকভাবে মারপিট করে। তার পরিপেক্ষিতে গত ৩১-৮-২০২৪ তারিখ সকাল সারে ১০ টায় আরিফুর রহমান মিঠুর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ময়ূর ব্রিজ সংলগ্ন এলাকাবাসি মানববন্ধন করেন এবং খুলনা প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করা হয়।

সেই পরিপেক্ষিতে আরিফুর রহমান মিঠু বাদী হয়ে এলাকাবাসীর ২২ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা করেন। তারই পরিপেক্ষিতে এলাকাবাসীর বিরুদ্ধে সকল মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা। উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত থাকেন প্রফেসর মাহমুদুল্লাহ, অধ্যাপক জাকির হোসেন, আলহাজ্ব আলম গাজী, আলী মোর্তজা, শামীম আহম্মেদ রাজ্জাক, আব্দুর রশিদ সানা, আব্দুল বারেক মোল্লা, লেয়াকত আলী মোল্লা, শেখ ইখতিয়ার হোসাইন সেবা, সোহেল আহম্মেদ, আসাদুজ্জামান নেছার, ডাঃ জাকির হোসেন, আব্দুর রশিদ মল্লিক, মোহাম্মাদ রুহুল আমিন, মোঃ আলম, ফিরোজ আহম্মেদ, মোঃ মামুন, আক্তার আহম্মেদ সুজা, তুহিন মোল্লা, মোঃ সাইফুল ইসলাম, মোঃ মেহেদী হাসান প্রোমুখ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park