1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

এমপি আনার হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল পরিকল্পনাকারীকে দেশে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে: ডিএমপি কমিশনার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আরিফুজ্জামান সাগর বিশেষ প্রতিনিধি

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) বলেছেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল পরিকল্পনাকারীকে দেশে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে। তার মৃত দেহ উদ্ধারে আমাদের একটি টিম ও ভারতীয় পুলিশ একযোগে কাজ করছে।

 

বুধবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের ৬ষ্ঠ তলার সম্মেলন কক্ষে ঢাকা মহানগরীতে গাড়ি দুর্ঘটনার তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করতে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় ঢাকা রোড় ট্রাফিক সেফটি প্রজেক্ট (ডিআরএসপি)-এর আয়োজনে ডিএমপির ডাটাবেজ অ্যান্ড এনালাইসিস অফ রোড ক্র্যাশ (DARC) সফটওয়্যার প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোলকাতার সঞ্জিবাগার্ডেনের বাড়ি থেকে যে মাংসপিন্ড উদ্ধার করা হয়েছে তা আসলেই আনারের কি না ডিএনএ টেষ্ট করে নিশ্চিত করা যাবে। হত্যাকাণ্ডের মোটিভ এখনো ক্লিয়ার না, মূল ষড়যন্ত্রকারী আক্তারুজ্জামান শাহিনকে গ্রেফতার করলে মোটিভ জানা যাবে। শাহিনকে ফেরাতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park