1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

এমপি শেখ সেলিমের সঙ্গে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন এর সৌজন্য সাক্ষাৎ

মামুন হাচান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪
  • ৫৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

এমপি শেখ সেলিমের সঙ্গে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন এর সৌজন্য সাক্ষাৎ।

মামুন হাচান 

২২ শে জানুয়ারি রাত ১০টায় সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য ও অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান শেখ ফজলুল করিম সেলিম এমপি’র সাথে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন এর চেয়ারম্যান রোটারিয়ান জহুরুল ইসলাম তারেক ও অন্যান্য সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেন।

 

বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন এর চেয়ারম্যান রোটারিয়ান জহুরুল ইসলাম তারেক শুরুতেই এমপি ফজলুল করিম সেলিমকে ফুলের শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন এর কো-অর্ডিনেটর ও জাতীয় দৈনিক বাংলার দুত পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি হাবিবুর রহমান, বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন এর কো-অর্ডিনেটর ও জাতীয় দৈনিক বাংলার দুত পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ মামুন হাচান, বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন গোপালগঞ্জ জেলার বিশেষ প্রতিনিধি মোঃ সাজ্জাদ হোসেন, বি এম এফ টেলিভিশন এডমিন অফিসার উম্মে সালমা কেয়া। 

 

এ সময় তিনি সংক্ষিপ্ত আকারে মানবাধিকার সম্পর্কে বিভিন্ন আলোচনা ও দিক নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, আমাদের দেশের সংবিধানেও মানবাধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে। আমাদের দেশের সকল মানবাধিকার সংস্থা গুলিকে আন্তরিক ভাবে একত্রিত হয়ে কাজ করতে হবে, যাতে কেউ যেন তার অধিকার থেকে বঞ্চিত না হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানবাধিকার প্রতিষ্ঠায় আজীবন লড়াই করে গেছেন। বাংলাদেশের সংবিধানে তিনি মানবাধিকারকে তৃতীয় ভাগে ২৬-৪৪ ধারা পর্যন্ত স্থান দিয়েছেন।

মানবাধিকার সংগঠন গুলি বিশ্ব শান্তি ও সংহতি বজায় রাখতে অসামান্য অবদান রেখে আসছে। 

তিনি বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের সকল সদস্যদের একজন একনিষ্ঠ কর্মী হিসাবে সরকার ও অধিকার বঞ্চিতদের পাশে থেকে কাজ করাব আহ্বান জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park